আ’ফ:গানিস্তানজুড়ে ফের বিমান হা’ম’লা চালিয়েছে প’কিস্তান
আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কাবুল এবং সীমান্তবর্তী কয়েকটি প্রদেশে নতুন করে হামলা চালিয়েছে পাকিস্তান। এসব হামলায় রাজধানীতে অন্তত চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
কাবুল পুলিশের মুখপাত্র খলিল জারদান বলেন, বোমাবর্ষণে আবাসিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
তবে পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের বাহিনী পাকিস্তানি তালেবান গোষ্ঠী টিটিপিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের হামলা দক্ষিণের কান্দাহার প্রদেশ এবং পূর্বাঞ্চলের পাকটিয়া ও পাকটিকা প্রদেশেও হয়েছে। কান্দাহারে বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ডিপোতেও হামলা হয়েছে।
পাকিস্তান দাবি করেছে, তাদের হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। তবে দুই পক্ষের ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন বলে জানিয়েছে পর্যবেক্ষকরা।
জাতিসংঘের আফগানিস্তান মিশন ইউনামা জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত পাকিস্তানের সামরিক অভিযানে আফগানিস্তানে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৪ জন শিশু।
এছাড়া জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সংঘাতের কারণে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে ২৬ ফেব্রুয়ারি, যখন আফগানিস্তান সীমান্ত এলাকায় অভিযান চালায়। এরপর পাকিস্তান তালেবান প্রশাসনের বিরুদ্ধে খোলা যুদ্ধ ঘোষণা করে এবং ২৭ ফেব্রুয়ারি কাবুলে বোমা হামলা চালায়। এরপর থেকে সীমান্ত এলাকায় সংঘর্ষ ক্রমেই বাড়ছে।
সূত্র: এএফপি