কুষ্টিয়ায় চরমোনাই পীর
আমরা জামায়াতের খোপ থেকে বেরিয়ে এসেছি
ইসলামি আন্দোলনের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম জামায়াত ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন, তাদের পুরো নির্বাচনী ইশতেহারের ভিতরে কোথাও ইসলাম অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে এটা তারা বলে নাই, বরংচ খ্রিষ্টানী মিশনারী সেখানে বৈঠকের মাধ্যমে তারা প্রকাশ করেছে তারা যদি ক্ষমতায় যায় ইসলাম অনুযায়ী শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে। আর আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে পরিষ্কার ভাবে বলেছি যদি আল্লাহ ক্ষমতায় নেয় আমরা শরিয়াহ ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবো। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, যে আশা আকাঙ্খা নিয়ে এই সরকারের থেকে আমরা যেটা চেয়েছিলাম তা আসলে বাস্তবে দেখছি না, এখনো চাদাবাজী, দূর্নীতি বন্ধ হয় নাই বরংচ আমরা দেখেছি সর্বত্র মাদকের সয়লাব। এই সরকারের নিকট উদাত্ত আহবান মাদক সন্ত্রাস নির্মুল করে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করুন। রবিবার বিকেলে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে দ্বি-দ্বার্ষিক জেলা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্মেলনে তিনি আরো বলেন, আমরা জামায়াতের খোপ থেকে বেরিয়ে এসেছি, বর্তমানে ইসলামী নীতি আদর্শ নিয়ে কথা বলার মত ইসলামী আন্দোলন ছাড়া কোন দল নেই। ইসলামি আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, প্রধান বক্তা ছিলেন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, প্রভাষক মুফতি আহমাদ আব্দুল জলিল। সম্মেলন পরিচালনা করেন, ইসলামি আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারী জিএম গোলাম তাওহিদ।