• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
উদ্বেগ বাড়াচ্ছে হাম, সারা দেশের হাসপাতালে ভর্তি ৬ শতাধিক শি শু  প্র’তিপ’ক্ষকে ফাঁ’সা’তে কৃষককে হ ত্যা,চারজনের যা’ব’জ্জী’ব’ন যে বা হি নীর পোশাকেই হোক, অ’ভ্যুত্থানকারীদের বি’রুদ্ধে হা’ম’লা’কা’রীরা অ’পরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গু’চ্ছের ‘সি’ ইউনিটে প্রথম ঐশী, পা’সের হা’র ৬৬ শতাংশ আ গু নে পু ড়ে কিশোরের ম র্মা ন্তিক মৃ ত্যু, পরিবারের অভিযোগ হ ত্যা কা ণ্ড আমির হামজার বি’রু’দ্ধে মা’মলা  বিচারকের সিল-স্বাক্ষর জাল করে পাঠানো হচ্ছে ভুয়া গ্রে’ফ’তারি পরোয়ানা কুষ্টিয়ায় আ.লীগ নেতা আজম‌কে গু লি কুষ্টিয়ায় আ’ওয়ামীলীগ নে”তা আজমকে লক্ষ্য করে গু”লি  ইবি’র আব্দালুরে আ”ধিপত্য বি’স্তারকে কেন্দ্র করে হা”ম”লা: যুবক আ’শঙ্কাজনক, কৃষক লীগ নেতা আ’ট’ক

আমির হামজার বি’রু’দ্ধে মা’মলা 

notuntimes / ৯২ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে ইসলামি বক্তা এবং কুষ্টিয়ার সংসদ সদস্য মাওলানা আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকারের আদালতে এই মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, মামলার শুনানি শেষ হয়েছে এবং বর্তমানে এটি আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল ও এপিপি হুমায়ুন কবীর কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৭ মার্চ কুষ্টিয়া জেলার হাফসাই হরিপুর বড় মসজিদে পবিত্র জুমার নামাজের খুতবার পূর্বে আলোচনা চলাকালে আমির হামজা ইচ্ছাকৃতভাবে ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেন। তিনি সাবেক এই মন্ত্রীকে ‘নাস্তিক’ ও ‘আপাদমস্তক ইসলাম বিদ্বেষী’ বলে জনসমক্ষে অভিহিত করেন।

অভিযোগে আরও বলা হয়, আমির হামজা একজন সংসদ সদস্য ও জনপ্রিয় বক্তা হওয়ায় তার এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। এতে ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং বিশ্বজুড়ে তার অপূরণীয় মানহানি ঘটেছে। এই মানহানিকর বক্তব্যের মাধ্যমে ১০০ কোটি টাকার সম্মানহানি করা হয়েছে দাবি করে দণ্ডবিধির ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার আবেদন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!