• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
উদ্বেগ বাড়াচ্ছে হাম, সারা দেশের হাসপাতালে ভর্তি ৬ শতাধিক শি শু  প্র’তিপ’ক্ষকে ফাঁ’সা’তে কৃষককে হ ত্যা,চারজনের যা’ব’জ্জী’ব’ন যে বা হি নীর পোশাকেই হোক, অ’ভ্যুত্থানকারীদের বি’রুদ্ধে হা’ম’লা’কা’রীরা অ’পরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গু’চ্ছের ‘সি’ ইউনিটে প্রথম ঐশী, পা’সের হা’র ৬৬ শতাংশ আ গু নে পু ড়ে কিশোরের ম র্মা ন্তিক মৃ ত্যু, পরিবারের অভিযোগ হ ত্যা কা ণ্ড আমির হামজার বি’রু’দ্ধে মা’মলা  বিচারকের সিল-স্বাক্ষর জাল করে পাঠানো হচ্ছে ভুয়া গ্রে’ফ’তারি পরোয়ানা কুষ্টিয়ায় আ.লীগ নেতা আজম‌কে গু লি কুষ্টিয়ায় আ’ওয়ামীলীগ নে”তা আজমকে লক্ষ্য করে গু”লি  ইবি’র আব্দালুরে আ”ধিপত্য বি’স্তারকে কেন্দ্র করে হা”ম”লা: যুবক আ’শঙ্কাজনক, কৃষক লীগ নেতা আ’ট’ক

আ গু নে পু ড়ে কিশোরের ম র্মা ন্তিক মৃ ত্যু, পরিবারের অভিযোগ হ ত্যা কা ণ্ড

notuntimes / ৪৮ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ফরিদপুর সদর উপজেলার পূর্ব বাখুন্ডা গ্রামে আগুনে পুড়ে তামিম মিয়া (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) গভীর রাতে নিজ ঘরের ভেতরে আগুনে দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাশাপাশি থাকা পরিবারের আরও দুটি ঘর পুড়ে গেছে।

নিহতের বাবা প্রবাসী রফিক মিয়া অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তার ছেলেকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

তিনি দাবি করেন, প্রতিবেশী ও আত্মীয়দের একটি পক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন তামিম তার পরিবারের সঙ্গে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে অংশ নিতে যায়। পরে রাতের দিকে সে একাই বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ ঘরের ভেতরে আগুন লাগলে তামিম চিৎকার করে বাইরে বের হতে চেষ্টা করে, কিন্তু দরজা বন্ধ থাকায় সে বের হতে পারেনি।

পরে প্রতিবেশীরা তার চিৎকার শুনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!