• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুনা হ ত্যা র প্রধান আ”সা”মি গ্রে”ফ”তা”র  ফোনের পরিচয়ের সূত্রে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধ র্ষ ণের শি কার ৪ সন্তানের জননী,আ”ট”ক ১ জুলাই গ’ণ-অ’ভ্যুত্থান নিয়ে আরও বেশি বই লেখা উচিত: নাহিদ ইসলাম মোটরবাইক-গাড়িতে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিল সরকার বন মোরগ খেয়ে দেশি মোরগ অবমুক্ত অ’ভিযোগ রেঞ্জ কর্মকর্তার বি’রু’দ্ধে  ই স রা ই লের হাইফা বন্দর এবং সেনা অবস্থানে মুহুর্মুহু ক্ষে প ণা স্ত্র হা ম লা ভাড়া বাসা থেকে নার্সের ঝু’ল’ন্ত লা”শ উ’দ্ধা’র  জ্বালানি সংকটের গুজব: রাজধানীর পাম্প গুলোতে তেল কেনার হিড়িক  গরু চু রি র অ ভিযোগে গ’ণ’পি’টুনিতে এক ব্যক্তি নি হ ত ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মি সা ই ল আ ঘা ত হেনেছে ই স রা য়ে লে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা রুনা হ ত্যা র প্রধান আ”সা”মি গ্রে”ফ”তা”র 

notuntimes / ৮৪ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা বলেন ‘মামলার ১ নাম্বার আসামি ফজলুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন থেকেই পুলিশ হেফাজতে আছে। তার বিরূদ্ধে মামলা দায়েরের পরপরই আদালতকে অবহিত করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। তবে আহত থাকায় তাকে সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

অন্য আসামিদের ব্যাপারে জানতে চাইলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা বলেন,তাদের ব্যাপারেও কাজ চলমান। তবে এই ঘটনায় দুই শিক্ষক অভিযুক্ত থাকায় আরও খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।’

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইবি থানায় ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের নামে মামলা দায়ের করেন সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান। মামলায় অন্য আসামিরা হলেন- বিভাগটির সাবেক সহকারী রেজিস্ট্রার ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিত কুমার বিশ্বাস, বিভাগটির সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান।

এদিকে গত বুধবার কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় রাত সাড়ে ১১টায় তার অবস্থার কিছুটা উন্নতি হলে পুলিশ তার থেকে দুই পাতায় লিখিত স্টেটমেন্ট নেয়। লিখিত স্টেটমেন্টে ফজলুর রহমান হত্যাকাণ্ড ঘটানোর বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে আত্মহননের চেষ্টা অবস্থায় দেখেন আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া ২৫০ সয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!