• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
উদ্বেগ বাড়াচ্ছে হাম, সারা দেশের হাসপাতালে ভর্তি ৬ শতাধিক শি শু  প্র’তিপ’ক্ষকে ফাঁ’সা’তে কৃষককে হ ত্যা,চারজনের যা’ব’জ্জী’ব’ন যে বা হি নীর পোশাকেই হোক, অ’ভ্যুত্থানকারীদের বি’রুদ্ধে হা’ম’লা’কা’রীরা অ’পরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গু’চ্ছের ‘সি’ ইউনিটে প্রথম ঐশী, পা’সের হা’র ৬৬ শতাংশ আ গু নে পু ড়ে কিশোরের ম র্মা ন্তিক মৃ ত্যু, পরিবারের অভিযোগ হ ত্যা কা ণ্ড আমির হামজার বি’রু’দ্ধে মা’মলা  বিচারকের সিল-স্বাক্ষর জাল করে পাঠানো হচ্ছে ভুয়া গ্রে’ফ’তারি পরোয়ানা কুষ্টিয়ায় আ.লীগ নেতা আজম‌কে গু লি কুষ্টিয়ায় আ’ওয়ামীলীগ নে”তা আজমকে লক্ষ্য করে গু”লি  ইবি’র আব্দালুরে আ”ধিপত্য বি’স্তারকে কেন্দ্র করে হা”ম”লা: যুবক আ’শঙ্কাজনক, কৃষক লীগ নেতা আ’ট’ক

উদ্বেগ বাড়াচ্ছে হাম, সারা দেশের হাসপাতালে ভর্তি ৬ শতাধিক শি শু 

notuntimes / ২৬ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে শিশুদের হামের সংক্রমণ এই মুহূর্তে ৬৭৬টি শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নেত্রকোণার হাসপাতালে খোলা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড ও হাম কর্নার।

বিভিন্ন জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের হামের সংক্রমণ। এই মুহূর্তে ৬৭৬টি শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নেত্রকোণার হাসপাতালে খোলা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড ও হাম কর্নার।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে ৭০টি শিশু। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১৬ জন; আর এ পর্যন্ত জেলায় মারা গেছে ৪টি শিশু।

এদিকে নেত্রকোণা সদর হাসপাতালেও বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। এক সপ্তাহে সেখানে ভর্তি হয়েছে ৬টি শিশু।

এছাড়াও যশোরে এক মাসে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২২ জন। এর মধ্যে ৫ জন যশোর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অন্যদিকে কুমিল্লায় ২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। আক্রান্ত ৩ জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে।

এদিকে চাঁদপুরে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ২৩ শিশু। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন।

প্রতিদিনই নতুন করে, কখনো ২০, কখনো ৩০টি নতুন বাচ্চা ভর্তি হচ্ছে। এ ছাড়া ৫০ উপরে শিশু আমাদের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. মাহফুজ রায়হান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!