ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে ওই নেত্রীকে দ্রুত নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।
কোনো সমস্যা হবে কি না, যুব মহিলা লীগ নেত্রীর এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।এ সময় ওই নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলে কথোপকথনে শোনা যায়। এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও ওই নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন রয়েছে অডিওতে।