• শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পলিন ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ কুষ্টিয়ায় ওসির গাড়িতে এমপির স্বজনদের হা’মলা ইবিতে জুলাই বি’প্লববি’রো’ধী শিক্ষক-কর্মকর্তাদের শা’স্তি ম’ওকুফ, স্বপদে পু’নর্বহাল কুষ্টিয়ায় পুকুর থেকে ব’স্তা’বন্দি ন’ব’জা’তকের ম’র’দেহ উ’দ্ধা’র  কুষ্টিয়ায় সামাজিক বি’রোধের জে’রে দিনদুপুরে নৃ’শংস হা”মলা ইবি থানা প্রেসক্লাবে প্রথমবারেন মতো ঈদ উপহার বিতরণ: সদস্যদের মাঝে উৎসবের আমেজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা কমিটির স’ভা শুরু শুক্রবার ভোলায় ঈদ পালন করবেন অন্তত ৫ হাজার মানুষ তিন শতাধিক শিক্ষার্থীর জন্য উপহার ও গণভোজের আয়োজন

কুষ্টিয়ায় ওসির গাড়িতে এমপির স্বজনদের হা’মলা

notuntimes / ৬১ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

স্থানীয় সংসদ সদস্য মোঃ আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সোয়া ৮ টার দিকে কুষ্টিয়া কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলংগীপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ওসির ব্যবহৃত পিকআপ গাড়িটির সামনের গ্লাসের একাধিক স্থান ভেঙে যায়।

জানা যায়,কুষ্টিয়া-৪ আসনের এমপি ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ আফজাল হোসেনের চাচতো ভাই আনোয়ারের সঙ্গে আরেক চাচাতো ভাই শিপলুর পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে এমপি আফজালের সঙ্গে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। এরপর এমপি পুলিশকে খবর দিলে রাত ৮ টা ৫ মিনিটের দিকে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে এলংগীপাড়া যান। তখন পুলিশের গাড়িকে লক্ষ্য করে এমপির চাচাতো ভাই আনোয়ার ও শিপলু এবং তাদের লোকজন এলোপাতাড়ি ভাবে রেললাইনের পাথর নিক্ষেপ করেন। এতে ওসির ব্যবহৃত সরকারি গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় এখনও হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে জানতে কুষ্টিয়া-৪ আসনের এমপি মোঃ আফজাল হোসেনের কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!