কুষ্টিয়ার দৌলতপুরে গলায় ওড়না পেঁচিয়ে আফিয়া নামে আড়াই বছরের এক শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যারঅভিযোগে তার আপন চাচীকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়েরপাড়া গ্রামে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মর্মান্তিক ও হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে। নিহত শিশু একই এলাকার শাহিন সরদারের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,বুধবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেঁচানোঅবস্থায় গাছে আফিয়াকে ঝুলতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আফিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শিশুটির বাবা শাহিন সরদার অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে আফিয়ার আপন ছোট চাচী কল্পনা আক্তার (২০) জড়িত। পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কল্পনা আক্তার শিশুটিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করে হেফাজতে নেয়।
শিশু হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
আড়াই বছরের শিশু হত্যার ঘটনায় কল্পনা আক্তার নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান
,দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান