দেশের প্রথম রেলওয়ে কুষ্টিয়ার জগতি স্টেশন পুনরায় চালু ও আধুনিকিয়ানসহ চার দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।শুক্রবার (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এসময় তারা প্রায় এক ঘণ্টা ট্রেন আটকে রাখেন।
বিক্ষোভকারীরা জানিয়েছেন ব্রিটিশ আমলে নির্মিত জগতি স্টেশনটি দেশের প্রথম রেল স্টেশন এবং এটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত। স্টেশনটি পুনরায় চালু, আন্তঃনগর ট্রেনের স্টপেজ, ভবন সংস্কার ও আধুনিকায়নসহ চার দফা দাবি বাস্তবায়ন করা হলে শহরের যানজট কমবে এবং এ অঞ্চলের মানুষের দেশের বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হবে। এছাড়াও শিল্প-কলকারখানা ও কৃষিপণ্যসহ চাল পরিবহনে সুবিধা সৃষ্টি হবে এবং শ্রমজীবী মানুষের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও দাবি করেন।