কুষ্টিয়ায় নানা আয়োজনে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী কাজল মাজমাদার, ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বাচ্চুসহ সংগঠনের নেতৃনৃন্দরা বক্তব্য রাখেন। পরে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও আবৃতি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এর আগে অফিস চত্তরে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিরা।