বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। এতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং মো. জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে থাকা অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. মাসুদুজ্জামান রুবেল, সহসভাপতি মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোস্তাদির রহমান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. আশরাফুল ইসলামকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. সজল ইসলাম ও মো. আসাদুজ্জামান কসমান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. হৃদয় হাসানকে।