• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মধ্যপ্রাচ্যে ছা’ড়াচ্ছে যু”দ্ধে”র আঁচ এবার ক্ষে”প’ণা’স্ত্রে’র মু’খে আরব আমিরাত  ১৪ দিনের জে’ল হে’ফা’জতে ই’ন’কি’লাব মঞ্চের মু’খপাত্র হাদি হ ত্যা র ঘটনায় জ’ড়িত ফিলিপ সাংমা  ছবি তোলাকে কে’ন্দ্র করে ২ প”ক্ষের সং’ঘ”র্ষে আ হ ত ৩৫ ওসির গাড়িতে হা’ম’লা, জামায়াত এমপির ভাইয়ের বি’রু’দ্ধে মা’মলা কুষ্টিয়ায় আ’র্থিক অ’নিয়ম ও দ’লীয় শৃ’ঙ্খলা ভ’ঙ্গের অ’ভি’যোগে এন‌সি‌পির দুই নেতাকে শো’কজ দৌলতপুর ইউনিয়ন তাঁতী দ”লের সভাপতির মৃ”ত্যুতে শো’ক পবিত্র ঈদুল ফিতর আজ পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আরাফাত  পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক এ,জে সুজন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কুষ্টিয়ার জনপ্রিয় সাংবাদিক দেবাশীষ দত্ত

কুষ্টিয়া পদ্মানগরের রুয়েটের মেধাবী শিক্ষার্থী ইমরানের অকাল মৃ ত্যু: এলাকায় শো’কের ছায়া

notuntimes / ৩৩৬ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়া পদ্মানগরের রুয়েটের মেধাবী শিক্ষার্থী ইমরানের অকাল মৃ ত্যু: এলাকায় শো’কের ছায়া

তিতাস আহম্মেদ

কুষ্টিয়ার ইবি থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নের পদ্মানগর গ্রামের মেধাবী তরুণ ইমরান হোসেন রাজু (২৬) আর নেই। শনিবার ১৭ জানুয়ারি ভোর ৫ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা ব্রেইন স্ট্রোকের কথা জানিয়েছেন।

নিহত ইমরান হোসেন রাজু পদ্মানগর গ্রামের রণজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইসমাইল হোসেনের পুত্র। তিনি রণজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী এবং বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেষ বর্ষের ছাত্র ছিলেন।

পারিবারিক ও বন্ধু সূত্রে জানা যায়, ইমরান ঢাকায় তার বন্ধুদের সাথে একটি ফ্ল্যাটে অবস্থান করছিলেন। শনিবার ভোরে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন ঘুমের ঘোরে ইমরান অস্বাভাবিক শব্দ করতে থাকেন। তার রুমমেটরা দ্রুত তাকে ডাকলে কোনো সাড়া না পেয়ে রিকশা যোগে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী মিরপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করেন।

ইমরানের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন মেধাবী ছাত্র এবং অমায়িক ব্যবহারের অধিকারী হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম ছিল। তার অকাল প্রয়াণে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। রণজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরাও এই প্রিয় মুখটিকে হারিয়ে শোকস্তব্ধ।

শনিবার মাগরিবের নামাজ শেষে জানাজা সম্পন্ন করে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!