• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সিডিপি-সিআইপি ও জলবায়ু সহনশীল কর্মশালা অনুষ্ঠিত। খলিসাকুন্ডি বালিকা বিদ্যালয়ে এসএসসি কেন্দ্র পরিদর্শন ইয়ামাল ইতালিতে খেললে দ্বিতীয় বিভাগে খেলত বাগেরহাটের রামপালে মল্লিকেরবেড় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হামের ২৬ হ’টস্প’ট, আ”ক্রা’ন্ত হচ্ছেন ব’য়স্করাও ট্যাংকলরি ও সিএনজির মধ্যে সং”ঘ”র্ষে পশু চিকিৎসক নি হ ত রামপালে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ মডেল হাসপাতালে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কুষ্টিয়ায় সাউন্ড বক্স-মাইকসেট নি”ষি”দ্ধ, মাইকিং করে ব”হি”ষ্কা’রের হুঁ”শি’য়া’রি। আমি এমপি মন্ত্রী নই, আমি এ জনপদের সেবক,রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

কুষ্টিয়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সিডিপি-সিআইপি ও জলবায়ু সহনশীল কর্মশালা অনুষ্ঠিত।

notuntimes / ৫৩ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়া পৌরসভার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি), ক্যাপিট্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান (সিআইপি) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা থেকে কুষ্টিয়া পৌর মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংকের সহায়তায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত রেজিলিন্টে আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট (আরইউটিডিপি) প্রকল্পের আওতায় কুষ্টিয়া পৌরসভা এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জানানো হয়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে সংযুক্ত করে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই প্রকল্পটির মূল উদ্দেশ্য।

প্রথম পর্যায়ে দেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা এবং ছয়টি সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর মাধ্যমে ২ কোটির বেশি মানুষ উপকৃত হবে, যার অর্ধেক নারী।

প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট নির্মাণ, বাজার ও বাসটার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট নির্মাণ, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগরসেবার নানা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পে সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে কার্যক্রম পরিচালনার বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।

কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় কুষ্টিয়া পৌর এলাকায় প্রায় ৫০ কিলোমিটার সড়ক, ড্রেন উন্নয়ন ও স্ট্রিট লাইট স্থাপন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, একটি বাস টার্মিনাল, একটি বহুতল কিচেন মার্কেট, একটি পৌর সুপার মার্কেট, দুটি পার্ক, পাবলিক প্লেস উন্নয়ন, বহুতলবিশিষ্ট কমিউনিটি সেন্টার, আধুনিক পাবলিক টয়লেট এবং ফুটপাথ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এছাড়াও পৌরসভা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সহায়তা এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা পৌরসভার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা, পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা এবং টেকসই নগর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কারিগরি বিশেষজ্ঞ নুরুল আমিন তালুকদারের উপস্থাপনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী এ.কে. সামসুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সরকারি প্রকৌশলী (পানি) সাবিনা ইসলাম।

অন্যান্যের মধ্যে নগর পরিকল্পনাবিদ মো. সাইফুর রহমান, সামাজিক বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আল-আমিন, অফিস ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান, এসএমই খোন্দকার খাররুল বাশারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!