• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহত্তর কুষ্টিয়া থেকে বিএনপির একমাত্র এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে মন্ত্রী হিসাবে চাই এলাকাবাসী  কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে বালিবোঝাই ডাম্প ট্রাক উল্টে আ হ ত ২ রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে  কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের উ’ত্তেজনা : ধা’ওয়া পা’ল্টা ধাওয়া  ১১ দলীয় জোটের নে’তা’ক’র্মী’দের ওপর হা ম লা হচ্ছে আসিফ মাহমুদ  দেশের ইতিহাসে সবচেয়ে কমবয়সী এমপি হান্নান মাসউস  ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে বালিবোঝাই ডাম্প ট্রাক উল্টে আ হ ত ২

notuntimes / ৭০ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে রেজিস্ট্রেশনবিহীন বালিবোঝাই ডাম্প ট্রাক উল্টে। এ সময় ডাম্প ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলা সাগরখালী ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে।

এ ঘটনায় আহতরা হলেন ডাম্প ট্রাকের চালক সেলিম আহম্মেদ (৩২) এবং চালকের সহকারী (হেলপার) হৃদয় হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী বালু বোঝায় একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে যায়। পরে গাড়িটি উল্টে সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে। এতে সড়কের উভয় দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী যান ও জরুরি সেবার গাড়িগুলো আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৫টার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারসহ যানজট নিরসনে কাজ করে।

সকাল ১১টার সময় কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সময় গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!