• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় সড়কে প্রা”ন গে”ল ৫ জনের কুষ্টিয়া শহর বাইপাস সড়ক দূ’র্ঘ’টনা: সিএনজির ৩ যাত্রী নি’হত  বৈদ্যুতিক মিটার চু’রি করার পর মোবাইল ফোন নম্বর রেখে যাচ্ছে চো’র শ্র’দ্ধা জানাতে গিয়ে রুমিন ফারহানাকে বিএনপি নেতাকর্মীদের বাধা, মহাসড়ক অ’বরো’ধ করে বি’ক্ষো’ভ প্রেসক্লাব রামপাল’র পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কে সংবর্ধনা  পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কে রামপাল উপজেলা প্রশাসনের সংবর্ধনা বোরকা পরে ক্রেতা সেজে বাজারে ম্যাজিস্ট্রেট কুষ্টিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে কার্যক্রম শুরু করলেন মুফতি আমির হামজা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু উম্মে রুমানা আক্তার মৌসুমী কার্যকরী চেয়ারম্যান (সাংগঠনিক) নির্বাচিত তারিখ ১৭/০২ ২০২৬ ইং 

কুষ্টিয়া শহর বাইপাস সড়ক দূ’র্ঘ’টনা: সিএনজির ৩ যাত্রী নি’হত 

notuntimes / ৫৭ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি অটোরিকশা ও গ্যাস সিলিন্ডার বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে কুষ্টিয়া শহর বাইপাসের কুষ্টিয়া স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সিএনজির চালক ও দুই যাত্রী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!