• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহত্তর কুষ্টিয়া থেকে বিএনপির একমাত্র এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে মন্ত্রী হিসাবে চাই এলাকাবাসী  কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে বালিবোঝাই ডাম্প ট্রাক উল্টে আ হ ত ২ রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে  কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের উ’ত্তেজনা : ধা’ওয়া পা’ল্টা ধাওয়া  ১১ দলীয় জোটের নে’তা’ক’র্মী’দের ওপর হা ম লা হচ্ছে আসিফ মাহমুদ  দেশের ইতিহাসে সবচেয়ে কমবয়সী এমপি হান্নান মাসউস  ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

notuntimes / ৫৪ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত আটটায় শহরের বাবরআলী রেলগেট সংলগ্ন ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।

সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও গণমাধ্যমের নৈতিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত মানোন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, যুগ্ম সম্পাদক এ.জে. সুজন, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, কোষাধ্যক্ষ আকরামুজ্জামান আরিফ, প্রচার সম্পাদক মো: শরিফুল ইসলাম, দফতর সম্পাদক মো: আমিন হাসান, সদস্য মো: লাল্টু আহমেদ, ইসমাইল হোসেন ও মো: রোমান উদ্দিন খান।

আলোচনার শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!