দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৩ নম্বর খলিসাকুন্ডি ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাসাস দৌলতপুর উপজেলা শাখার সভাপতি ওস্তাদ আক্কাস আলী, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আকরাম হোসেন।
সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একলাচুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি ইসানুল হক, সিনিয়র সহসভাপতি আনারুল ইসলাম, সাবেক সদস্যসচিব খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম সাবু, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরোজুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তসলেম উদ্দিন,বেলাল মেম্বার, আতিয়ার, মোনায়েম হোসেন, মুকুল,সাহাজান,কায়েস উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান আহমেদ, এবং খলিসাকুন্ডি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. খালিদ হাসান।ছাত্রদল নেতা সেকেন্দার ইসলাম পাপ্পুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরোও উপস্থিত ছিলেন,ছালাল, নাছিম, কলিংস,শহিদ,মহাবুল, এনতাজ,গিয়াস,বক্কর ,জামিরুল,রবিন,পলাশ,কালু,শরিয়ত,ইসলাম,মাসুদ মোল্লা , জালাল কহর মালিথা,ফজলু, সাদ্দাম, হাপিজুল সহ আরোও অনেকেই।
সভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে সাধারণ মানুষের কাছে গিয়ে জনমত গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।