গাংনীতে সড়কে গাছ ফেলে ডাকাতি
মেহেরপুর প্রতিনিধি মো:শুভ আহমেদ :
মেহেরপুরের গাংনীতে গলায় দেশীয় অস্ত্র ধরে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের কামারখালী সড়কে এ ঘটনা ঘটে।সকলের বাড়ি গাংনীর কামারখালী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান,উপজেলার কামারখালী সড়কে ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কিত।ডাকাত সদস্যরা রাস্তায় গাছ ফেলে একটি মাইক্রো গাড়ির গতিরোধ করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।এর আগেও এখানে ডাকাতির ঘটনা ঘটেছে।এ রাস্তা দিয়ে রাতে চলাচল করা যাত্রীদের জন্য নিরাপদ বলে মনে হয় না।পুলিশের টহল আরো জোরদার করা দরকার।
ভুক্তভোগী কামরুল ইসলাম বলেন, আমরা কুষ্টিয়া থেকে রোগী দেখে একটি মাইক্রো গাড়ি যোগে কামারখালী সড়ক দিয়ে বাড়ি আসছিলাম।এই সময় ডাকাত সদস্যরা রাস্তায় গাছ ফেলে আমাদের গতিরোধ করে।তারা প্রথমে আমাদের ও বাচ্চাদের গলাই হাঁসুয়া ধরে।ডাকাত সদস্যরা বলেন কথা বললেই জবাই করা হবে।আমাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ সব ছিনিয়ে নেয়।তবে মোবাইল ফোন দিয়ে দেয়।এভাবে যদি রাস্তায় ডাকাতি হতে থাকে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়।
তিনি আরও বলেন, ডাকাত সদস্যদের কাছে হাঁসুয়া, রামদা ও তলোয়ার ছিল।এ সময় তাদের মুখও বাধা ছিল।আমার কাছে ২৫০০ টাকা ছিল অনুরোধ করা সত্বেও নিয়ে নেয়।এছাড়াও যাদের নিকট টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে নেয়।
ড্রাইভার মো: সিয়াম আলী বলেন, আমরা কুষ্টিয়া থেকে রোগী দেখে বাড়ি ফেরার পথে কামারখালী সড়কে পৌঁছালে ডাকাত সদস্যরা গতিরোধ করে আমাদের ঘিরে ফেলে।এরপর গাড়ির লাইট বন্ধ করে দেয়।ডাকাত সদস্য আমাদের ঘিরে ফেলে।তারা বলে বেশি নড়াচড়া করলে গাড়ির ভেতর বোম মেরে দেবো।আমার কাছে দশ হাজার টাকা ছিল সে টাকাগুলো নিয়ে নেয়।তারপর মেয়েদের কাছে থাকা স্বর্ণ অলংকার নিয়ে যায়।পরে চাবি ফেরত দেয় এবং বলে লাইট বন্ধ করে চলে যা।গাড়িতে আমরা ১২থেকে ১৩ জন ছিলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মটমুড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ফারুক হোসেন বলেন, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে কামারখালী সড়কে ডাকাতির ঘটনা ঘটে।লোকজনের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ আসে।বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ছিনতাই চক্রের সদস্যদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।আর ওখানে ৫ থেকে ৬ জন ডাকাত সদস্য ছিল।ভুক্তভোগীরা রোগী দেখে কুষ্টিয়া থেকে নিজ গ্রাম গাংনীর কামারখালী আসছিলেন।পথিমধ্যে কামারখালী সড়কে এ ঘটনা ঘটে।এ সময় ডাকাত সদস্যরা মোট তাদের নিকট থেকে ২৫ হাজার টাকা ও চার আনাস্বর্ণ ছিনিয়ে নেয়।