কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাটিকাবাড়ি এলাকার মৃত আমির সর্দারের ছেলে।
দীর্ঘদিন ধরে তিনি পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পালন করে আসছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে পাটিকাবাড়ি এলাকা থেকে আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। রোববার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।