দিশার কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত।।।
১১জুলাই ২০২৬ তারিখ শনিবার সংস্থার প্রধান কার্যালয়ে কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশার নির্বাহী পরিচালক জনাব মো: রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) এর নির্বাহী পরিচালক জনাব মো: সাজ্জাদ হোসেন, পিকেএসএফ এর মহাব্যবস্থাপক জনাব মো: মেছবাহুর রহমান, সংস্থার কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি জনাব মো: নজরুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ জনাব মো: ছানোয়ার হোসেন, নির্বাহী সদস্য প্রকৌশলী মো: নজরুল ইসলাম, নির্বাহী সদস্য জনাব মো: মোর্ত্তজা হোসেন। এসময় সংস্থার প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচির মাঠ পর্যায়ে কর্মরত সকল স্তরের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মীগণ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে বিগত অর্থবছরের অর্জন এবং ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিগত অর্থবছরের সন্তোষজনক অর্জনের জন্য বেষ্ট পারফরমারদের পুরষ্কূত করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।