কুষ্টিয়া-(দৌলতপুর)আসনে ভোটের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজারে এঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জামায়াত সংসদ সদস্য প্রার্থী মাওলানা বেলাল উদ্দিন ওই এলাকায় প্রচারণায় গেলে বিএনপি সমর্থক মো. হামিদ মোল্লার নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল হামলা চালায়। পরে জামায়াত নেতাকর্মীরা পাল্টা জবাব দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
আহত বিএনপি কর্মীরা হলেন, লিটন (৩৫), তবিবুর রহমান (৫০) ও বিপ্লব হোসেন (৩২)। আর আহত জামায়াত কর্মীরা হলেন, শরিফুল ইসলাম (৩২), আমিরুল ইসলাম (৫০), হাসান (২৮), শফিউল ইসলাম (৫৫), সাকিল (২৫), ইব্রাহিম (৫২), বিপুল (৩০) ও ইমন (২৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ানোর জেরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কুষ্টিয়ার দৌলতপুর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।