দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের বিশাল মোটরসাইকেল শোডাউন
কুষ্টিয়ার দৌলতপুরে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভব চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেনের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শত শত মোটরসাইকেলের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে খলিসাকুন্ডি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়নে এই শোডাউনের আয়োজন করা হয়। এতে ইকবাল হোসেনের সমর্থক ও অনুসারীরা অংশ নেয়।মোটরসাইকেলের দীর্ঘবহর নিয়ে তারা ইউনিয়নের বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করেন। পরে খলিসাকুন্ডি বাজারে গিয়ে শোডাউনটি শেষ হয় ।শোডাউনে অংশগ্রহণকারী সমর্থকেরা জানান,সম্ভব চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেনকে সমর্থন জানাতেই তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রত্যাশার কথাও জানান তারা। চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন জানান,তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন,জনকল্যাণ ও মাদক নিয়ন্ত্রণে কাজ করবেন।