• সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় আ.লীগ নেতা আজম‌কে গু লি কুষ্টিয়ায় আ’ওয়ামীলীগ নে”তা আজমকে লক্ষ্য করে গু”লি  ইবি’র আব্দালুরে আ”ধিপত্য বি’স্তারকে কেন্দ্র করে হা”ম”লা: যুবক আ’শঙ্কাজনক, কৃষক লীগ নেতা আ’ট’ক মোংলায় যৌ’থ অ’ভি’যা’নে সরকারি ডিপোতে মিললো ১২ হাজার লিটার জ্বা’লানি তেল বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়নে বিএনপির ঈদ পু’ন’র্মিলনী অ’নুষ্ঠিত অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় তেল সরবরাহ ব’ন্ধ  নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শ্রমিকের ম”র”দে”হ  নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হ ত্যা র অভিযোগ বেরোবিতে ছা’ত্রীর স’ঙ্গে অ”ন্ত’রঙ্গ অবস্থায় ঢাবি ছাত্র, থানায় নিয়ে মুচলেকা সড়ক নি’রাপদ রাখতে ও প্রা’ণহানি কমাতে রামপাল সচেতন নাগরিক সমাজ এর কমিটি গঠন

নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শ্রমিকের ম”র”দে”হ 

notuntimes / ৫৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের দুই দিন পর এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিং অফিস সংলগ্ন ডোবা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. সোহেল রানা (২৪) হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের অলিউদ্দিনের ছেলে।

নিহতের বাবা অলিউদ্দিন জানান, গত শুক্রবার সকালে সোহেল রানা ইটভাটায় কাজে যাননি। বিকেলে কয়েকজন লোক তাঁকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সন্ধ্যা থেকে সোহেল রানার খোঁজ মিলছিল না। রোববার সকালে ইটভাটার অফিস সংলগ্ন ডোবায় তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয় শ্রমিকেরা পুলিশে খবর দেন।

মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!