• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সিডিপি-সিআইপি ও জলবায়ু সহনশীল কর্মশালা অনুষ্ঠিত। খলিসাকুন্ডি বালিকা বিদ্যালয়ে এসএসসি কেন্দ্র পরিদর্শন ইয়ামাল ইতালিতে খেললে দ্বিতীয় বিভাগে খেলত বাগেরহাটের রামপালে মল্লিকেরবেড় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হামের ২৬ হ’টস্প’ট, আ”ক্রা’ন্ত হচ্ছেন ব’য়স্করাও ট্যাংকলরি ও সিএনজির মধ্যে সং”ঘ”র্ষে পশু চিকিৎসক নি হ ত রামপালে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ মডেল হাসপাতালে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কুষ্টিয়ায় সাউন্ড বক্স-মাইকসেট নি”ষি”দ্ধ, মাইকিং করে ব”হি”ষ্কা’রের হুঁ”শি’য়া’রি। আমি এমপি মন্ত্রী নই, আমি এ জনপদের সেবক,রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

নির্বাচনে কারা কত আসন পাবে সেটা আগেই ঠিক করা ছিল বলে মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

notuntimes / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনে কারা কত আসন পাবে সেটা আগেই ঠিক করা ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, মানুষ আমাদের ওপর ভরসা রেখেছে। একজন ৯০-এর বৃদ্ধা সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না। একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল। কিন্তু এই মানুষের ভোটগুলো হলো তারা চুরি করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলামোটরে আরব আমিরাতে থেকে কারামুক্ত ২৪ জন প্রবাস ফেরত বাংলাদেশিদের নিয়ে এনসিপির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। পাটওয়ারী বলেন, এনসিপর কয়েকটি আসনে পাস করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। তারা অভূতপূর্বভাবে ‘শাপলা কলি’ এবং আমাদের ১১ দলীয় জোটে ভোট দিয়েছে । আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। দেশ যখন বিপদে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশের গণঅভ্যুত্থানেও এগিয়ে এসেছিল। নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, যে ভোট চুরি হয়েছে— জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে।

তিনি আরও বলেন, এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে। এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয়র বাসায় হলো একটু যাওয়া আসা করতেছে। কিন্তু বিরোধী দলীয়র যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত। পাটওয়ারী বলেন, যারা এই নির্বাচনটা করেছেন, অনেক চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দেবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনাচুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ন মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, পুরো রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করা হবে বলে ঘোষণা করেন পাটওয়ারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!