পলিন ফাউন্ডেশন (রেজিঃ নং ৯৫১/২০১১)এর উদ্যোগে কুষ্টিয়া পৌরসভা এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় ঈদ সামগ্রী ও বিকাল ৪:৩০ মিনিটে বস্ত্র বিতরণ করা হয়। ২০০ শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ৫০ পরিবারের মাঝে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকার অংশ হিসেবেই তারা প্রতি বছর এ ধরনের কর্মসূচি পালন করে থাকে। পিছিয়ে পড়া জনপদে তাদের এই সেবামূলক কার্যক্রম চলছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। খাদ্য সহায়তা ও বস্ত্র পেয়ে স্থানীয় সুবিধাভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলিন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সদস্য আবু মনি জুবায়েদ রিপন, সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, সদস্য আবু মনি সাফায়েন পলিন, সাপ্তাহিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়া ইমন রুবেল, দৈনিক কুষ্টিয়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক সময়ের কাগজ পত্রিকার বার্তা সম্পাদক অঞ্জন কৃষ্ণ শীল শুভ, দৈনিক কৃষি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার জয় আহমেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।