"পেশাজীবি সংগঠন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা বিভাগ) কুষ্টিয়া জেলা শাখার কমিটি গঠন"
সুমন শেখ স্টাফ রিপোর্টার।।
আজ ১০ জুলাই ২০২৬ শুক্রবার, সকাল ১০ ঘটিকায় কুষ্টিয়া জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সম্মানিত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বৃন্দরা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (FPAB) কুষ্টিয়া এর হলরুমে, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (পরিবার পরিকল্পনা বিভাগ) কুষ্টিয়া জেলা শাখা কমিটি গঠন উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। জনাব মীর ওয়াহিদুজ্জামান, সভাপতি ও জনাব মোঃ শাফি উল্লাহ, সাধারন সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোঃ মাঈনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, সহ-সভাপতি মোঃ নাজমুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুজ্জোহা, অর্থ সম্পাদক মোঃ শাহীন উদ্দীন, দপ্তর সম্পাদক মোঃ মহিবুল হক ও তথ্য ও গবেষণা সম্পাদক শরীফ আহমেদ সহ বিভিন্ন পদে র্নিবাচিত হন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্বের কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ আক্কাস আলী।
উল্লেখ্য আগামী ২ বছর এই কমিটি দ্বায়িত্ব পালন করবে।