• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সিডিপি-সিআইপি ও জলবায়ু সহনশীল কর্মশালা অনুষ্ঠিত। খলিসাকুন্ডি বালিকা বিদ্যালয়ে এসএসসি কেন্দ্র পরিদর্শন ইয়ামাল ইতালিতে খেললে দ্বিতীয় বিভাগে খেলত বাগেরহাটের রামপালে মল্লিকেরবেড় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হামের ২৬ হ’টস্প’ট, আ”ক্রা’ন্ত হচ্ছেন ব’য়স্করাও ট্যাংকলরি ও সিএনজির মধ্যে সং”ঘ”র্ষে পশু চিকিৎসক নি হ ত রামপালে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ মডেল হাসপাতালে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কুষ্টিয়ায় সাউন্ড বক্স-মাইকসেট নি”ষি”দ্ধ, মাইকিং করে ব”হি”ষ্কা’রের হুঁ”শি’য়া’রি। আমি এমপি মন্ত্রী নই, আমি এ জনপদের সেবক,রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

বিএনপির গুলশানের কার্যালয়ে নে”তা-ক”র্মীদের ভি”ড়

notuntimes / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর বিএনপির অপেক্ষা এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ ও সরকার গঠনের আনুষ্ঠানিকতার। নির্বাচনে জিতে দলটির নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসবের আবহ। দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ভিড় করছেন গুলশানের কার্যালয়ে। তাঁদের কেউ কেউ আবার আসছেন ফুল নিয়ে। আর বিজয়ী সংসদ সদস্যরা আসছেন শুভেচ্ছা বিনিময় করতে। কার্যালয়ে আসছেন দলের জ্যেষ্ঠ নেতারাও।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার দুপুরে গুলশানের কার্যালয়ে আসেন। এর পর থেকে ওই কার্যালয়ে আসতে থাকেন বিভিন্ন সংসদীয় আসনে বিজয়ী সংসদ সদস্যরা। তাঁরা পৃথকভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।এদিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কার্যালয়ের সামনে আসছেন বিএনপির তৃণমূলের নেতা–কর্মীরাও। তাঁদের একজন ময়মনসিংহ থেকে আসা ছাত্রদলের সমর্থক রাকিবুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের দল জিতেছে, সে জন্য আমাদের নেতা ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে এসেছি। অপেক্ষা করছি, সুযোগ হলে নেতার সঙ্গে দেখা করব।’

ওই কার্যালয়ে নেতা–কর্মীদের উপস্থিতির পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!