• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে নিজেকে শ’হী’দ পরিবারের সন্তান দা’বি শফিকুল রহমানের প্লা’স্টিকের বোতলে পেট্রোল না দেওয়ায় কর্মচারীকে মা’র’ধর যুক্তরাষ্ট্রে গ্যা”সো’লিন ছা’ড়াল ৪ ডলার, চার বছরে স’বো’র্চ্চ বিয়ে করেছেন আলোচিত শিল্পী সিমরিন লুবাবা, পাএ কে এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ছে না ভোক্তাপর্যায়ে তেলের দাম প্রতি লিটার ডিজেলে ১০০ টাকা অকটেন ১২০ টাকা পেট্রল ১১৬ টাকা কেরোসিন ১১২ টাকা কুষ্টিয়াসহ সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস নিয়ে নতুন পরিকল্পনা  উদ্বেগ বাড়াচ্ছে হাম, সারা দেশের হাসপাতালে ভর্তি ৬ শতাধিক শি শু  প্র’তিপ’ক্ষকে ফাঁ’সা’তে কৃষককে হ ত্যা,চারজনের যা’ব’জ্জী’ব’ন যে বা হি নীর পোশাকেই হোক, অ’ভ্যুত্থানকারীদের বি’রুদ্ধে হা’ম’লা’কা’রীরা অ’পরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ে করেছেন আলোচিত শিল্পী সিমরিন লুবাবা, পাএ কে

notuntimes / ২০ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বাংলাদেশের  ছোট পর্দার জনপ্রিয় মুখ, আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। তবে অনেক আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় দিয়েছিলেন। এবার জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তিনি তার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

লুবাবা পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।

অন্যদিকে, পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের নিজেদের মুখ দেখাননি। সিমরিন লুবাবা তার বিয়ের খবর জানালেও পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। সে কারণে তার বিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনা চলছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছে।

দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে তিনি ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেন, যা তার জীবনের নতুন দিককে স্পষ্টভাবে তুলে ধরে।

লুবাবার এই নতুন যাত্রায় নেটিজেনরা তার সাহসী পদক্ষেপ ও আত্মপরিবর্তনের প্রশংসা করছেন। কেউ লিখেছেন, “মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।” অন্য একজন লিখেছেন, “আল্লাহ আপনাদের ভালো রাখুক।” এ ধরনের মন্তব্য তার জীবনের নতুন অধ্যায়কে আরও উজ্জ্বল করে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!