• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় সড়কে প্রা”ন গে”ল ৫ জনের কুষ্টিয়া শহর বাইপাস সড়ক দূ’র্ঘ’টনা: সিএনজির ৩ যাত্রী নি’হত  বৈদ্যুতিক মিটার চু’রি করার পর মোবাইল ফোন নম্বর রেখে যাচ্ছে চো’র শ্র’দ্ধা জানাতে গিয়ে রুমিন ফারহানাকে বিএনপি নেতাকর্মীদের বাধা, মহাসড়ক অ’বরো’ধ করে বি’ক্ষো’ভ প্রেসক্লাব রামপাল’র পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কে সংবর্ধনা  পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কে রামপাল উপজেলা প্রশাসনের সংবর্ধনা বোরকা পরে ক্রেতা সেজে বাজারে ম্যাজিস্ট্রেট কুষ্টিয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে কার্যক্রম শুরু করলেন মুফতি আমির হামজা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু উম্মে রুমানা আক্তার মৌসুমী কার্যকরী চেয়ারম্যান (সাংগঠনিক) নির্বাচিত তারিখ ১৭/০২ ২০২৬ ইং 

বোরকা পরে ক্রেতা সেজে বাজারে ম্যাজিস্ট্রেট

notuntimes / ১১০ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে গেছেন। ছদ্মবেশে বাজার ঘুরে নানা অনিয়মের সত্যতা পাওয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছেন। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানের নেতৃত্ব দেন।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুরের শিবচর পৌর বাজারে এই ব্যতিক্রমী অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে শুক্রবার সকালে বোরকা পরে ক্রেতার বেশ ধারণ করেন শাইখা সুলতানা। ওই পোশাকে তিনি শিবচর পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেয়া এবং খাসির মাংস নিয়ে প্রতারণাসহ নানা অসংগতি হাতেনাতে ধরতে সক্ষম হন।

অনিয়মগুলো চিহ্নিত করার পর তিনি ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদিসহ ৭টি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও কঠোরভাবে সতর্ক করে দেন তিনি। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

এ বিষয়ে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, ‘আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে পরবর্তীতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!