মধ্যপ্রাচ্যে ছাড়াচ্ছে যুদ্ধের আঁচ এবার ক্ষেপণাস্ত্রের মুখে আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষিতে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NCEMA) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় থেকে এই হুমকির মোকাবিলা করছে।
এক জরুরি বিবৃতিতে সংস্থাটি দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে থাকার এবং সরকারি চ্যানেলগুলোর মাধ্যমে দেওয়া সতর্কতা ও আপডেটগুলো নিয়মিত অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, "অনুগ্রহ করে একটি নিরাপদ অবস্থানে থাকুন এবং পরবর্তী সতর্কতা ও তথ্য আপডেটের জন্য সরকারি মাধ্যমগুলোর সাথে যুক্ত থাকুন।"