• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভ্যানচালক হ ত্যা মা’ম’লা’য় গ্রে’ফ’তা’র ২ কুষ্টিয়ায় ২১৪ লিটার পেট্রোল মজুদের দা’য়ে জ’রি’মা’না কুষ্টিয়া মেডিকেল কলেজ ই”স্যুতে ৫০ কো’টির ঘুষের প্র’স্তাব: এমপি আমির হামজাকে উ’কিল নো’টি’শ বিভিন্ন জেলায় ছড়িয়েছে হাম, বাড়ছে আক্রান্তের সংখ্যা  বাগেরহাটের রামপালে সুপেয় পানি নি”শ্চিতের দা’বীতে পানি দিবস পালন মেহেরপুরে অ’বৈ’ধভাবে ম’জুত ৫ হাজার লিটল ডিজেল জ’ব্দ, আ’ট’ক ১ তরমুজের নাম বেঙ্গল টাইগার জেনে নিন তরমুজের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং পাকা তরমুজ চেনার উপায় ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল  সংসদে নিজেকে শ’হী’দ পরিবারের সন্তান দা’বি শফিকুল রহমানের প্লা’স্টিকের বোতলে পেট্রোল না দেওয়ায় কর্মচারীকে মা’র’ধর

মেহেরপুরে অ’বৈ’ধভাবে ম’জুত ৫ হাজার লিটল ডিজেল জ’ব্দ, আ’ট’ক ১

notuntimes / ৫৯ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি বিশেষ দল দক্ষিণ শালিকা গ্রামের পশ্চিম পাড়ার ফারাবী ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করে।

এসময় ফারাবী ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সুফিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, দক্ষিণ শালিকা গ্রামের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় তার গোডাউন থেকে ড্রাম ভর্তি ২৫ ব্যারেল অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়।

পুলিশ আরো জানায়, সরকারি নীতিমালা লঙ্ঘন করে এবং কোনো প্রকার লাইসেন্স বা অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই এই জ্বালানি তেল মজুত করা হয়েছিল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মজুদকৃত তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত কয়েকদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!