রাজনীতি করি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ক্ষমতার জন্য নয়— রামপালে জাহিদুল ইসলাম
এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি।এমন মন্তব্য করেছেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় রামপাল উপজেলার আমবুনিয়া দাখিল মাদ্রাসা মাঠে গৌরম্ভা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল বিভেদ ভুলে দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন এই নেতা।
গৌরম্ভা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমান জোয়ারদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ঈদ-উত্তর সৌহার্দ্য বৃদ্ধি ও দলীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অথিতি কাজী জাহিদুল ইসলাম ছাড়াও বক্তব্য দেন, আব্বাস আলী, হাওলাদার মুজিবুর রহমান, মো. মাহাফুজুর রহমান আকু্ঞ্জী, আকবর হোসেন আকো, মো. কামাল হোসেন, মো. আক্তারুজ্জামান মোড়ল, এহেশামুল আলম, মো. সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, সরদার মহাকবির মেহেরাব হোসেন প্রমুখ।