• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজে কর্মচারী নি”য়োগ প’রীক্ষার কাগজপত্র ছি’নিয়ে নিলেন বিএনপি নে”তা ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সং”ঘ”র্ষে আ”হ”ত বিএনপি কর্মীর মৃ ত্যু ঈদের তারিখ ঘো’ষণা করল অস্ট্রেলিয়া  কুষ্টিয়ায় জগতি রেল স্টেশন চালুর দা’বি’তে ট্রেন থা’মিয়ে বি’ক্ষো’ভ  রামপালে ১৪ জন নি’হ’তে’র ঘ’ট’নায় বিভিন্ন সংগঠনের শো’ক প্র’কাশ প্রতিমন্ত্রীর হ’স্তক্ষে’পে প’ন্ড হলো মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূ’মিদস্যু’দের বাঁধ দেয়ার চেষ্টা আ’ফ:গানিস্তানজুড়ে ফের বিমান হা’ম’লা চালিয়েছে প’কিস্তান লেবাননে ইসরায়েলের হামলায় নি হ”তে’র সংখ্যা বেড়ে ৬৮৭ ট্রাকের ধা’ক্কায় প্রা’ণ গেল ২ মোটরসাইকেল আরোহীর 

রামপালে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের সং”ঘর্ষে নি হ ত-১২, আ হ ত-৪

notuntimes / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

রামপালে মাইক্রোবাস ও নৌবাহিনীর বাসের সংঘর্ষে নিহত-১২, আহত-৪

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলাচলের সময় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্য ৪ জনের মৃতদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এবং খুমেক হাসপাতালে ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার সাংবাদিক এস, এম মাহাবুবুর রহমান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো নাম পরিচয় সঠিকভাবে পাওয়া যায়নি।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নৌবাহিনীর বাসগুলো দ্রুতগতিতে চলাচল বন্ধের দাবী করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!