• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মধ্যপ্রাচ্যে ছা’ড়াচ্ছে যু”দ্ধে”র আঁচ এবার ক্ষে”প’ণা’স্ত্রে’র মু’খে আরব আমিরাত  ১৪ দিনের জে’ল হে’ফা’জতে ই’ন’কি’লাব মঞ্চের মু’খপাত্র হাদি হ ত্যা র ঘটনায় জ’ড়িত ফিলিপ সাংমা  ছবি তোলাকে কে’ন্দ্র করে ২ প”ক্ষের সং’ঘ”র্ষে আ হ ত ৩৫ ওসির গাড়িতে হা’ম’লা, জামায়াত এমপির ভাইয়ের বি’রু’দ্ধে মা’মলা কুষ্টিয়ায় আ’র্থিক অ’নিয়ম ও দ’লীয় শৃ’ঙ্খলা ভ’ঙ্গের অ’ভি’যোগে এন‌সি‌পির দুই নেতাকে শো’কজ দৌলতপুর ইউনিয়ন তাঁতী দ”লের সভাপতির মৃ”ত্যুতে শো’ক পবিত্র ঈদুল ফিতর আজ পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আরাফাত  পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক এ,জে সুজন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কুষ্টিয়ার জনপ্রিয় সাংবাদিক দেবাশীষ দত্ত

রামপাল-মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে যাব- আ:ওয়াদুদ

notuntimes / ৩৪৭ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

রামপাল-মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে যাব- আ:ওয়াদুদ

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক||

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের ফুলপুকুর মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। পেড়িখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল–মোংলার গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস। এনসিপির কেন্দ্রীয় যুুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, রামপাল উপজেলা এনসিপির রামপাল উপজেলা সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ, মোংলা জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মো. কোহিনুর সরদার, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, মুক্তিযোদ্ধা রাজু আহমেদ, ছাত্র শিবির নেতা আহমদুল্লাহ, মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!