সুন্দরবনের দস্যু 'জোনাব' বা'হি'নী'র প্রধান আ"ট'ক
এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবদক ||সুন্দরবনের কুখ্যাত জলদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এসআরবি-৬।
শুক্রবার(৬ নভেম্বর) রাত ১১টায় এসআরবি-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
আটককৃত ডাকাত জোনাব আলী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পদ্নপুকুর ইউনিয়নের মৃত কেরামত আলীর ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত জলদস্যু জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলেও জানায় এসআরবি-৬।