• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজে কর্মচারী নি”য়োগ প’রীক্ষার কাগজপত্র ছি’নিয়ে নিলেন বিএনপি নে”তা ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সং”ঘ”র্ষে আ”হ”ত বিএনপি কর্মীর মৃ ত্যু ঈদের তারিখ ঘো’ষণা করল অস্ট্রেলিয়া  কুষ্টিয়ায় জগতি রেল স্টেশন চালুর দা’বি’তে ট্রেন থা’মিয়ে বি’ক্ষো’ভ  রামপালে ১৪ জন নি’হ’তে’র ঘ’ট’নায় বিভিন্ন সংগঠনের শো’ক প্র’কাশ প্রতিমন্ত্রীর হ’স্তক্ষে’পে প’ন্ড হলো মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূ’মিদস্যু’দের বাঁধ দেয়ার চেষ্টা আ’ফ:গানিস্তানজুড়ে ফের বিমান হা’ম’লা চালিয়েছে প’কিস্তান লেবাননে ইসরায়েলের হামলায় নি হ”তে’র সংখ্যা বেড়ে ৬৮৭ ট্রাকের ধা’ক্কায় প্রা’ণ গেল ২ মোটরসাইকেল আরোহীর 

সৌদিতে নতুন করে আ”ঘাত হানল মি’সা”ইল, বাংলাদেশিসহ নি হ ত ২

notuntimes / ৭৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুইজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি এবং একজন ভারতীয়। রোববার (৮ মার্চ) এই হামলা হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটির লাইভ আপডেটে বলা হয়, সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি এক বিবৃতিতে বলেছে, একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। তবে, ইরান এ হামলা চালিয়েছে কিনা সেটি স্পষ্ট করা হয়নি প্রতিবেদনে।

গালফ ইন্টারন্যাশনাল ফোরামের নির্বাহী পরিচালক ডানিয়া থাফার মনে করছেন, যুক্তরাষ্ট্রই উপসাগরীয় দেশগুলোর পরিস্থিতি আরও জটিল করছে। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের হিসাব-নিকাশের দৃষ্টিভঙ্গি ভিন্ন। পশ্চিমা দেশগুলো মূলত বস্তুগত লাভ এবং জয়ের দিকে বেশি মনোযোগ দেয়, আর এই অঞ্চলে অনেক কিছু দেশগুলোর মর্যাদার ওপরও নির্ভরশীল।’

তিনি আরও বলেন, ‘যখন ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরান উপসাগরীয় দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে, তখন ইরান তাদের অবস্থান আরও দৃঢ় করে বলেছিল, ‘না, আমরা আত্মসমর্পণ করিনি এবং আমরা অভিযান অব্যাহত রাখব’। এটি অন্যতম প্রধান সমস্যা।’ ডানিয়া থাফার আরও সতর্ক করেছেন, ‘অন্য আরেকটি গভীর উদ্বেগের বিষয় হলো, উপসাগরীয় দেশগুলো ভাবছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের এই যুদ্ধে জড়িয়ে ফেলতে চাইছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!