• রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মধ্যপ্রাচ্যে ছা’ড়াচ্ছে যু”দ্ধে”র আঁচ এবার ক্ষে”প’ণা’স্ত্রে’র মু’খে আরব আমিরাত  ১৪ দিনের জে’ল হে’ফা’জতে ই’ন’কি’লাব মঞ্চের মু’খপাত্র হাদি হ ত্যা র ঘটনায় জ’ড়িত ফিলিপ সাংমা  ছবি তোলাকে কে’ন্দ্র করে ২ প”ক্ষের সং’ঘ”র্ষে আ হ ত ৩৫ ওসির গাড়িতে হা’ম’লা, জামায়াত এমপির ভাইয়ের বি’রু’দ্ধে মা’মলা কুষ্টিয়ায় আ’র্থিক অ’নিয়ম ও দ’লীয় শৃ’ঙ্খলা ভ’ঙ্গের অ’ভি’যোগে এন‌সি‌পির দুই নেতাকে শো’কজ দৌলতপুর ইউনিয়ন তাঁতী দ”লের সভাপতির মৃ”ত্যুতে শো’ক পবিত্র ঈদুল ফিতর আজ পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আরাফাত  পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক এ,জে সুজন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কুষ্টিয়ার জনপ্রিয় সাংবাদিক দেবাশীষ দত্ত

ওসির গাড়িতে হা’ম’লা, জামায়াত এমপির ভাইয়ের বি’রু’দ্ধে মা’মলা

notuntimes / ৩২ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে ওসির গাড়িতে হামলার ঘটনায় কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হোসেনের চাচাতো ভাইসহ স্বজনদের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত কাল শুক্রবার (২০ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টার পরে কুমারখালী থানার উপপরিদর্শক ( এসআই) সোহাগ খান বাদী হয়ে মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে এমপির চাচাতো ভাই আনোয়ার হোসেন ও শিপলুসহ চার জনকে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ২৮ থেকে ৩০ জনকে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ বলছে সংশ্লিষ্ট থানার ওসি।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি জামাল জানান, এমপির স্বজনদের মধ্যে বিরোধ চলছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তার চাচাতো ভাই আনোয়ার ও শিপলুরা পুলিশের গাড়ি লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় ও এক সদস্য আহত হয়। এ ঘটনায় রাতেই চারজনের নাম উল্লেখ করে পুলিশ বাদী মামলা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে আসামিরা ।

দুই চাচাতো ভাইয়ের দ্বন্দ্বে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন এমপি আফজাল হোসেন। ‘উভয়পক্ষের মধ্যে কী নিয়ে বিরোধ তা এখনো জানা যায়নি। তবে প্রশাসনের ভাইদের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং আমি খুব লজ্জিত। তবে ঘটনাটি কারা করেছে তা নলেজে নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!