• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি বাকি ছিল ১২ পারা, হাফেজা হওয়ার আগেই সব শেষ ১৮ পারা কোরআন হৃদয়ে নিয়েই চিরনিদ্রায় আয়েশা বাস-প্রাইভেটকার সং’ঘ’র্ষে নি হ ত ৩ আ”হ’ত’দের অবস্থা আ’শঙ্কা’জন’ক  শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি নিয়ে নতুন নির্দেশনা দৌলতদিয়ায় বাস ডু‌”বি, মৃ তে র সংখ্যা বেড়ে ২৫ তেলভর্তি ট্রাক যশোর-ঝিনাইদহ মহাসড়কের থামিয়ে পেট্রোল বি’ক্রি চট্টলা এক্সপ্রেসের বগির আ গু ন নি’য়ন্ত্রণে মার্কিন-ইজ়রায়েলি জাহাজ বাদে অন্যেরা হরমুজ় দিয়ে যাতায়াত করতে পারবে, তবে মানতে হবে শর্ত! ফের স্পষ্ট করে দিল‌ ইরান ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় যা’ত্রী’দের প’রি’চ’য় মিলেছে 

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

notuntimes / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ঝিনাইদহের মহেশপুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপি নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ঝাড়ুমিছিলের ঘোষণা দেয় বিএনপি। যদিও পরে কর্মসূচি সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়।

গতকাল বৃহস্পতিবার মহেশপুর অডিটরিয়াম মাঠে এ ঘটনা ঘটে।

সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আইনজীবী আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খান প্রমুখ।

এ দিকে বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে চিতলমারী উপজেলায় বদলি করে কর্তৃপক্ষ। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আমিরুল আরাফাত স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। ২৬ মার্চ রাতে ইউএনও খাদিজা আক্তার চিঠিটি হাতে পেলেও তাতে স্বাক্ষর দেখানো হয়েছে ২৫ মার্চ বলে জানা গেছে।

অনুষ্ঠান বর্জনের বিষয়ে জানতে চাইলে ইউএনও খাদিজা আক্তার বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করি। সরকার এবং আইন যেভাবে বলবে সেভাবেই আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি।’ স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে অন্য একজনের নাম রয়েছে, সেটা আগে পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!