• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
উদ্বেগ বাড়াচ্ছে হাম, সারা দেশের হাসপাতালে ভর্তি ৬ শতাধিক শি শু  প্র’তিপ’ক্ষকে ফাঁ’সা’তে কৃষককে হ ত্যা,চারজনের যা’ব’জ্জী’ব’ন যে বা হি নীর পোশাকেই হোক, অ’ভ্যুত্থানকারীদের বি’রুদ্ধে হা’ম’লা’কা’রীরা অ’পরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গু’চ্ছের ‘সি’ ইউনিটে প্রথম ঐশী, পা’সের হা’র ৬৬ শতাংশ আ গু নে পু ড়ে কিশোরের ম র্মা ন্তিক মৃ ত্যু, পরিবারের অভিযোগ হ ত্যা কা ণ্ড আমির হামজার বি’রু’দ্ধে মা’মলা  বিচারকের সিল-স্বাক্ষর জাল করে পাঠানো হচ্ছে ভুয়া গ্রে’ফ’তারি পরোয়ানা কুষ্টিয়ায় আ.লীগ নেতা আজম‌কে গু লি কুষ্টিয়ায় আ’ওয়ামীলীগ নে”তা আজমকে লক্ষ্য করে গু”লি  ইবি’র আব্দালুরে আ”ধিপত্য বি’স্তারকে কেন্দ্র করে হা”ম”লা: যুবক আ’শঙ্কাজনক, কৃষক লীগ নেতা আ’ট’ক

প্র’তিপ’ক্ষকে ফাঁ’সা’তে কৃষককে হ ত্যা,চারজনের যা’ব’জ্জী’ব’ন

notuntimes / ৫৬ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার। নিহত সাহাবুল ইসলাম সদর উপজেলার বালিয়াপাড়া চকপাড়া এলাকার মৃত লোকমান মন্ডলের ছেলে। দণ্ডপ্রাপ্তরা হলেন– মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক কালু,একই গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের,আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন ও ওমর আলীর ছেলে মিলন। রায় ঘোষণার সময় আবু তাহের ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে,সহধর্মিনীর ছোট বােন প্রবাসে অবস্থান করায় দেশে থাকা তার মেয়েক দেখভালের জন্য সন্তানদের নিয়ে মিরপুর উপজেলার মেটন গ্রামে পরিবার নিয়ে বাস করতো সাহাবুল ইসলাম। ২০১৯ সালের ২০ অক্টােবর বাড়ি থেকে বাজার করার জন্য স্থানীয় বাজারে গিয়ে নিখোঁজ হয় সাহাবুল। পরেরদিন সকালে উপজেলার নওদা আজমপুর মাঠপাড়ার ধৈঞ্চা ক্ষেতের আইল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন নিহতের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক(তদন্ত) এস এম জাবীদ হাসান আসাদুল প্রামানিক কালুকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী আবু তা‌হের, হাবিল হোসেন ও মিলনকে গ্রেপ্তার ক‌রে পুলিশ। গ্রাম্য দলাদলির জের ধ‌রে প্রতিপক্ষ‌কে ফাঁসা‌তে সাহাবুল‌কে শ্বাস‌রোধ ক‌রে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন তারা। পরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ।

এজাহারের বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সিরাজুল ইসলাম বলেন,মামলাটির দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসাদুল প্রামা‌ণিক,আবু তা‌হের, হা‌বিল‌ হো‌সেন ও মিলন‌কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!