কুষ্টিয়ায় ২১৪ লিটার পেট্রোল মজুদের দায়ে জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর অবৈধভাবে জ্বালানি তেল পেট্রোল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) বিকেলে এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়ন দৌলতপুর সেন্টার মোড় বাজারে অবস্থিত মেসার্স ফাহিম ট্রেডার্সে অবৈধভাবে পেট্রোল তেল মজুদের খবর পেয়ে ইউএনও অনিন্দ্য গুহর নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক ব্যবসায়ীমো. মিরাজুল ইসলাম (৪৫) দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ২১৪ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং তেল মজুদসহ অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।