• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভ্যানচালক হ ত্যা মা’ম’লা’য় গ্রে’ফ’তা’র ২ কুষ্টিয়ায় ২১৪ লিটার পেট্রোল মজুদের দা’য়ে জ’রি’মা’না কুষ্টিয়া মেডিকেল কলেজ ই”স্যুতে ৫০ কো’টির ঘুষের প্র’স্তাব: এমপি আমির হামজাকে উ’কিল নো’টি’শ বিভিন্ন জেলায় ছড়িয়েছে হাম, বাড়ছে আক্রান্তের সংখ্যা  বাগেরহাটের রামপালে সুপেয় পানি নি”শ্চিতের দা’বীতে পানি দিবস পালন মেহেরপুরে অ’বৈ’ধভাবে ম’জুত ৫ হাজার লিটল ডিজেল জ’ব্দ, আ’ট’ক ১ তরমুজের নাম বেঙ্গল টাইগার জেনে নিন তরমুজের ইতিহাস, পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং পাকা তরমুজ চেনার উপায় ইরানে মার্কিন স্থল অভিযানে অংশ নেবে না ইসরায়েল  সংসদে নিজেকে শ’হী’দ পরিবারের সন্তান দা’বি শফিকুল রহমানের প্লা’স্টিকের বোতলে পেট্রোল না দেওয়ায় কর্মচারীকে মা’র’ধর

কুষ্টিয়ায় ভ্যানচালক হ ত্যা মা’ম’লা’য় গ্রে’ফ’তা’র ২

notuntimes / ৫০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক মো. তাজেম আলী হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) রাজবাড়ী সদর থানার চন্দনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের রুস্তম আলীর ছেলে আরমিন (২৫) এবং একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আব্দুর রহমান মিঠু (২১)।

পুলিশ জানিয়েছে, গত ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়কের পাশ থেকে ভ্যানচালক তাজেম আলীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানাে গেছে, তাজেম আলীর প্রাক্তন স্ত্রীর সঙ্গে প্রতিবেশী মুক্তার হোসেনের ছেলে মিরাজের বিয়ে বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে অভিযুক্তরা তাজেম আলীর পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল এবং মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর পরিকল্পিতভাবে তাজেম আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার কুমারখালী থানায় একটি হত্যা মামলা করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেছেন, তথ্যপ্রযুক্তি ও মোবাইল কল রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে রাজবাড়ী সদর থানার চন্দনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বুধবার (১ এপ্রিল) সকালে গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!