• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমি এমপি মন্ত্রী নই, আমি এ জনপদের সেবক,রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম আ”ধি’প’ত্য বি”স্তা’র নি’য়ে চার গ্ৰামের মধ্যে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ বাসা থেকে ঢাবিৱ এক শিক্ষার্থীর ম”র”দে”হ উ’দ্ধা’র পাকিস্তানে আকাশছোঁয়া দাম জ্বালানি তেলের, পেট্রোলেই মূল্যবৃদ্ধি ৪৩ শতাংশ ইরানের করিডর এড়িয়ে যেভাবে হরমুজ পার হচ্ছে ওমানি জাহাজ কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁ’ধে পেরেক ঢুকিয়ে নি”র্যা’ত’ন, রাজশাহীতে চিকিৎসাধীন বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর, পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা  রামপালে জনতা ব্যাংক তাপবিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্বোধন সারাদেশে রাত ৮টা মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মেরে আ”সা”মি ছি”ন”তা”ই!

বাসা থেকে ঢাবিৱ এক শিক্ষার্থীর ম”র”দে”হ উ’দ্ধা’র

notuntimes / ২৪ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে সীমান্ত ২৫ নামে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে। স্বজনরা জানান, সীমান্ত বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।

নিহত সীমান্তের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন। তিনি হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসায় সাবলেট হিসেবে বসবাস করতেন।

নিহতের চাচা রুহুল আমিন জানান, সীমান্ত ওই বাসায় সাবলেট থেকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।

নিহত শিক্ষার্থীর রুমমেটের বরাত দিয়ে তিনি জানান, গত রাত নয়টার পর থেকে নিজের কক্ষের দরজা বন্ধ করে রেখেছিলেন সীমান্ত। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাড়ির মালিক এসে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক জানান, সীমান্ত আর বেঁচে নেই।

রুহুল আমিন আরও জানান, অচেতন অবস্থায় সীমান্তকে হাসপাতালে নেওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ আসছিল। এতে তাদের ধারণা, ওই বিষাক্ত দ্রব্য খেয়েই সীমান্ত আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এই কাজটি করেছেন, সে বিষয়ে স্বজনরা কিছু জানেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!