• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রামপালে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ মডেল হাসপাতালে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কুষ্টিয়ায় সাউন্ড বক্স-মাইকসেট নি”ষি”দ্ধ, মাইকিং করে ব”হি”ষ্কা’রের হুঁ”শি’য়া’রি। আমি এমপি মন্ত্রী নই, আমি এ জনপদের সেবক,রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম আ”ধি’প’ত্য বি”স্তা’র নি’য়ে চার গ্ৰামের মধ্যে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ বাসা থেকে ঢাবিৱ এক শিক্ষার্থীর ম”র”দে”হ উ’দ্ধা’র পাকিস্তানে আকাশছোঁয়া দাম জ্বালানি তেলের, পেট্রোলেই মূল্যবৃদ্ধি ৪৩ শতাংশ ইরানের করিডর এড়িয়ে যেভাবে হরমুজ পার হচ্ছে ওমানি জাহাজ কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁ’ধে পেরেক ঢুকিয়ে নি”র্যা’ত’ন, রাজশাহীতে চিকিৎসাধীন বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর, পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা 

কুষ্টিয়ায় সাউন্ড বক্স-মাইকসেট নি”ষি”দ্ধ, মাইকিং করে ব”হি”ষ্কা’রের হুঁ”শি’য়া’রি।

notuntimes / ৩১ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কুষ্টিয়ায় সাউন্ড বক্স-মাইকসেট নিষিদ্ধ, মাইকিং করে বহিষ্কারের হুঁশিয়ারি।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রাম এলাকায় সাউন্ড বক্স ও মাইকসেট (গান-বাজনা) নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনব্যাপী প্রচার মাইকে এ ঘোষণা দেন বড় মাজগ্রাম জামে মসজিদ কমিটি।

ঘোষণায় বলা হয়, কেউ ভুল করে বা জেনেশুনে সাউন্ড বক্স কিংবা মাইকসেট বাজালে তাকে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে। বিষয়টি নিয়ে প্রচার করা প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়লে গ্রামের একাংশের মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সূত্রে জানা গেছে, বড় মাজগ্রাম জামে মসজিদ থেকে প্রায় ২০০ মিটার দূরে জমারত আলী ও রুপা খাতুন দম্পতির বাড়ি। তাদের এতিম নাতি আলিফের (৭) খৎনা উপলক্ষে ঈদের পরের বৃহস্পতিবার বাড়িতে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ অনুষ্ঠান করেন তারা। তবে নামাজ ও আজানের সময় বক্স বন্ধ রাখা হয়েছিল বলে দাবি পরিবারের।

ঘটনার সময় মুসল্লিরা অস্বস্তি প্রকাশ করলে সাউন্ড বক্স বন্ধ করে দেওয়া হয়। এরপর এ নিয়ে তর্ক-বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন শুক্রবার স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইকসেট বাজানো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সারাদিন মাইকিং করে সিদ্ধান্তটি প্রচার করে মসজিদ কমিটি।

রুপা খাতুন বলেন, নাতি ছেলের শখ পূরণ করতে মাত্র একদিন বক্স বাজানো হয়েছে। নামাজ ও আজানের সময় বন্ধ ছিল। শব্দও কম রাখা হয়েছিল। তারপরও শত্রুতা করে মসজিদ কমিটির কিছু লোক প্রভাব দেখিয়ে গ্রামে ঝামেলা করতেছে। বন্ধ হলে সারাদেশে বন্ধ হোক, শুধু এখানে কেন?

এ বিষয়ে বড় মাজগ্রাম জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ওয়ালীউল্লাহ ফরিদী বলেন, গত ২৭ মার্চ জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির আলোচনায় সিদ্ধান্ত হয়, বড় মাজগ্রাম মহল্লার অধীনে কোনো বাড়িতে সাউন্ড বক্স বা মাইকসেট বাজালে তাদের ঈদগাহ, মসজিদ ও কবরস্থানের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে। এক কথায় সামাজিকভাবে বয়কট করা হবে।

তিনি আরও বলেন, কোরআনে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। সম্প্রতি বিয়ে ও খৎনা অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছে। এতে অসুস্থ মানুষসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে বড় মাজগ্রাম জামে মসজিদের সভাপতি আমির হোসেন বলেন, সব ধরনের গান-বাজনা বন্ধ বিষয়টি ঠিক সেভাবে নয়। মূলত উচ্চ শব্দে সাউন্ড বক্স ও মাইক বাজানো বন্ধের বিষয়ে সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে। তবে মাইকিংয়ে কী প্রচার হয়েছে তা আমি জানি না।

নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক ব্যক্তি জানান, দেশের প্রচলিত আইন অনুযায়ী এভাবে গান-বাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই। অতিরিক্ত শব্দ হলে তা নিয়ন্ত্রণ করা যেতে পারে বা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া সম্ভব। কিন্তু মাইকিং করে এমন ঘোষণা ঠিক হয়নি বলে তারা মন্তব্য করেন।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌহিদ বিন হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!