• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রামপালে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ মডেল হাসপাতালে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কুষ্টিয়ায় সাউন্ড বক্স-মাইকসেট নি”ষি”দ্ধ, মাইকিং করে ব”হি”ষ্কা’রের হুঁ”শি’য়া’রি। আমি এমপি মন্ত্রী নই, আমি এ জনপদের সেবক,রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম আ”ধি’প’ত্য বি”স্তা’র নি’য়ে চার গ্ৰামের মধ্যে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ বাসা থেকে ঢাবিৱ এক শিক্ষার্থীর ম”র”দে”হ উ’দ্ধা’র পাকিস্তানে আকাশছোঁয়া দাম জ্বালানি তেলের, পেট্রোলেই মূল্যবৃদ্ধি ৪৩ শতাংশ ইরানের করিডর এড়িয়ে যেভাবে হরমুজ পার হচ্ছে ওমানি জাহাজ কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁ’ধে পেরেক ঢুকিয়ে নি”র্যা’ত’ন, রাজশাহীতে চিকিৎসাধীন বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর, পুলিশ ও সাংবাদিকের ওপর হামলা 

রামপালে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ মডেল হাসপাতালে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

notuntimes / ৩৭ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

রামপালে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ মডেল হাসপাতালে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক ||

বাগেরহাটের রামপালে বিশ্বমানের সেবা প্রদানকারী সংস্থা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার ঝনঝনিয়ায় স্থাপিত বিশ্বমানের এ হাসপালটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে তিনি হাসপালটি বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন ও আগত রোগীদের সাথে কথা বলেন। পরে তিনি হাসপাতালের সম্মেলন কক্ষে ফাউন্ডার পরিচালক রেজা সেলিম হাসপাতালের কার্যক্রম ও সেবা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় প্রতিমন্ত্রীকে হাসপাতালের বিশ্বমানের সেবা দানের কর্মকৌশল গুলো বর্ণনা করেন এবং ক্যান্সার রোগসহ অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়েও বর্ণনা দেন।
অজপাড়াগায়ে এমন বিশ্বমানের ক্যান্সার জনিত রোগসহ অসংক্রামক রোগ প্রতিরোধে সেবা প্রদানের বিষয়টি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অভিভূত হন। তিনি দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতালকে বাংলাদেশের মডেল হাসপাতালে রূপান্তরে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিটি বিভাগে এমন ধরনের হাসপাতাল যা গাতানুগতিক ধারার বাইরে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সরকারের পক্ষ থেকে করা হবে।
এর পূর্বে পরিদর্শনের শুরুতেই হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রামপাল সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এ খুলনা মোংলা মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পার্কে অবহিত করেন।
পরিদর্শনকালে বাগেরহাটের জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, সিভিল সার্জন এ এস এম মাহাবুবুল আলম, বাগেরহাট জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবুল সরদার, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, রামপাল সচেতন নাগরিক ফোরামের আহবায়ক সাবেক জেলা জজ জালাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক শেখ আ. মান্নান, মেজর (অব.) মল্লিক মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল হান্নান, যুগ্ম আহবায়ক আফরোজা বেগম, সদস্য সচিব এম, এ সবুর রানাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা-মোংলা মহাসড়ক দূর্ঘটনা মুক্ত করতে সকল পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরে প্রতিমন্ত্রী আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও রিচার্স সেন্টারের কম্পাউন্ডে বকুল বৃক্ষ রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!