• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
খলিসাকুন্ডি বালিকা বিদ্যালয়ে এসএসসি কেন্দ্র পরিদর্শন ইয়ামাল ইতালিতে খেললে দ্বিতীয় বিভাগে খেলত বাগেরহাটের রামপালে মল্লিকেরবেড় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হামের ২৬ হ’টস্প’ট, আ”ক্রা’ন্ত হচ্ছেন ব’য়স্করাও ট্যাংকলরি ও সিএনজির মধ্যে সং”ঘ”র্ষে পশু চিকিৎসক নি হ ত রামপালে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিচার্স সেন্টার’ মডেল হাসপাতালে রূপান্তর করা হবে- প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কুষ্টিয়ায় সাউন্ড বক্স-মাইকসেট নি”ষি”দ্ধ, মাইকিং করে ব”হি”ষ্কা’রের হুঁ”শি’য়া’রি। আমি এমপি মন্ত্রী নই, আমি এ জনপদের সেবক,রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম আ”ধি’প’ত্য বি”স্তা’র নি’য়ে চার গ্ৰামের মধ্যে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০

ট্যাংকলরি ও সিএনজির মধ্যে সং”ঘ”র্ষে পশু চিকিৎসক নি হ ত

notuntimes / ২৫ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরি ও সিএনজির মধ্যে সংঘর্ষে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরেক যাত্রী।

রোববার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের বাঘাবাড়ি বড়াল বীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জয় সুত্রধর (৩০) পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সুত্রধরের ছেলে। তিনি পেশায় একজন পশু চিকিৎসক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় তেল ডিপো থেকে তেল উত্তোলনের জন্য পাবনা থেকে আসছিল ট্যাংকলরিটি। একই দিক থেকে যাত্রী নিয়ে আসছিল একটি সিএনজি। যানজটের কারনে বড়াল ব্রিজের দক্ষিণ পাশে সিএনজিটি গতি কমালে ট্যাংকলরিটি সিএনজির পেছন দিকে সজোরে ধাক্কা দেয়।

এতে সিএনজিতে থাকা সঞ্জয় কুমার সুত্রধর এবং রিপন বেপারি গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সুত্রধর মারা যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়িতে সিএনজি এবং ট্যাঙ্কলরির সংঘর্ষে সঞ্জয় কুমার সুত্রধর নামে একজন নিহত হয়েছেন। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!