• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় পীর হ ত্যা র ঘটনায় নেই কোন গ্রে”প্তা”র  ৪ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের খু ন সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দু’র্নী’তির অ’ভিযোগে, ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জি’জ্ঞা’সাবাদ  ট্রাকের ধা ক্কা য় দুই ভাই নি হ ত বিএনপি নে’তার মা”ম’লায় যুবদলের সভাপতি- সেক্রেটারি গ্রে’প্তা’র জুলাই আ’ন্দো’লনে হ” ত্যা”র ঘ’টনায় বৈষম্যবিরোধী নেতা প্রে’ফ’তা’রের প্র’তি’বা’দে মহাসড়ক অ’ব’রোধ প্রাথমিক বৃত্তি পরীক্ষা হচ্ছে শুরু, আত্মবিশ্বাসী থাকতে শিক্ষার্থীদের করণীয় মিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক: ভিডিও ভাইরাল, এলাকায় আলোচনা-সমালোচনা বৈশাখী সাজে শোবিজ তারকারা কুষ্টিয়ায় কথিত পীর হ ত্যা য় মা”মলা করবে না পরিবার, দুই দিনে আ”ট’ক শুন্য।

সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দু’র্নী’তির অ’ভিযোগে, ঠিকাদার প্রতিষ্ঠানের সিইওকে দুদকের জি’জ্ঞা’সাবাদ 

notuntimes / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে জাহিদুর রহিম দাবি করেন, গণ-অভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে।

তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল ‘আমানত এন্টারপ্রাইজ’। কিন্তু তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ পর্যায়ের কমিশনিং এর কাজটুকু তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে।

এর আগে, দুদকের সহকারী পরিচালক প্রবীর দাস তাকে দুই ঘণ্টার বেশি সময় ধরে অভিযোগের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

দুদকের অভিযোগে বলা হয়, ২০১৮ সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজে হওয়া দুর্নীতি খতিয়ে দেখতে গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে সংস্থাটি। জাহিদুর রহিম জোয়ারদারের ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই আওয়ামী লীগ সরকারের আমলের ২০১৮ সালে সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনে কাজ করেছিল। এছাড়াও তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে দুদকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!