• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জামায়াত ক্ষমতায় গেলে শান্তির জনপদ হবে রামপাল- আব্দুল ওয়াদুদ বর্ণমালা কোচিং সেন্টারের সফলতার তৃতীয় বছরে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন আজ থেকে মাঠে নামছে সেনাসহ বিভিন্ন আ”ইনশৃ’ঙ্খলা র:ক্ষাকারী বা’হিনী ভোটাধিকার নিশ্চিত করা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি- রামপালে ড. ফরিদ কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির অ স্বা ভাবিক মৃ ত্যু, পুলিশ বলছে আ ত্মহ ত্যা  শ্রমিকরা বদলে দিবে দেশ; রামপালে শ্রমিক গণজমায়েতে আব্দুল ওয়াদুদ কুষ্টিয়ায় ধানের শীষের প্রচারণায় গণজোয়ার শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জনসমুদ্রে রূপ নেয় গণসংযোগ ধানের শীষ সমর্থকরাও আমাকে দেখার জন্য রাস্তায় খাঁড়িয়ে থাকেন: নাহিদ দৌলতপুরের খলিসাকুন্ডিতে বিএনপি- জামায়াত সং”ঘ’র্ষে আ”হ’ত ১১ প‌রিক‌ল্পিতভা‌বে ফেসবুক পেজের বি”রু‌দ্ধে নিয়‌মিত মিথ‌্যা অ‌’ভি‌যোগ ক‌রে নষ্ট ক‌রে দি‌য়ে‌ছে: আমির হামজা

জামায়াত ক্ষমতায় গেলে শান্তির জনপদ হবে রামপাল- আব্দুল ওয়াদুদ

notuntimes / ১০ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াত ক্ষমতায় গেলে শান্তির জনপদ হবে রামপাল- আব্দুল ওয়াদুদ

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || জয়ী হলে রামপাল-মোংলার এই জনপদকে শান্তির জনপদে পরিণত করা হবে। সকলকে নিয়ে নিরাপদ ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে জামায়াত। চারিদিকে জামায়াতের নির্বাচনী গণজোয়ার সৃষ্টি হয়েছে। তার ঢেউ রামপালেও দোলা দিয়েছে। সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্দোগে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় শ্রীফলতলা নতুন মোড় চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন, বাগেরহাট-৩ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী এ্যাডভোকেট শেখ আ. ওয়াদুদ।

রামপাল উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। 

তিনি তাঁর বক্তব্যে মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং শোষণমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, আমরা সরকার গঠন করলে অর্থনৈতিক কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আসবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা সহজতর হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সূরা সদস্য অধ্যাপক ইকবাল হুসাইন, উপজেলা জামায়াতের আমীর মল্লিক আ. হাই, সেক্রেটারি মাওলানা জেহাদুজ্জামান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, রামপাল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল প্রমুখ। সামাবেশ শেষে এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি নির্বাচনী গণ মিছিল শ্রীফলতলা নতুন মোড় থেকে শুরু করে উপজেলা সদর প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিলে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!