• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বি’রুদ্ধে দু’দকের মা’মলা কেউ যেন ভূ’য়া জা’ল ভোট দিতে না পারে- রামপালে জনসভায় ডক্টর ফরিদ  জামায়াত ক্ষমতায় গেলে শান্তির জনপদ হবে রামপাল- আব্দুল ওয়াদুদ বর্ণমালা কোচিং সেন্টারের সফলতার তৃতীয় বছরে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন আজ থেকে মাঠে নামছে সেনাসহ বিভিন্ন আ”ইনশৃ’ঙ্খলা র:ক্ষাকারী বা’হিনী ভোটাধিকার নিশ্চিত করা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি- রামপালে ড. ফরিদ কুষ্টিয়া জেলা কারাগারে এক হাজতির অ স্বা ভাবিক মৃ ত্যু, পুলিশ বলছে আ ত্মহ ত্যা  শ্রমিকরা বদলে দিবে দেশ; রামপালে শ্রমিক গণজমায়েতে আব্দুল ওয়াদুদ কুষ্টিয়ায় ধানের শীষের প্রচারণায় গণজোয়ার শহরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জনসমুদ্রে রূপ নেয় গণসংযোগ ধানের শীষ সমর্থকরাও আমাকে দেখার জন্য রাস্তায় খাঁড়িয়ে থাকেন: নাহিদ

কেউ যেন ভূ’য়া জা’ল ভোট দিতে না পারে- রামপালে জনসভায় ডক্টর ফরিদ 

notuntimes / ৩০ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

কেউ যেন ভূয়া জাল ভোট দিতে না পারে- রামপালে জনসভায় ডক্টর ফরিদ 

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক ||

বাগেরহাট-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ১২ তারিখ ভোরে উঠে ভোট কেন্দ্রে যাবেন। সবার আগে ধানের শীষে ভোট দিবেন। ভোট কেন্দ্র পাহারা দিবেন। যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না পারে। কেউ যেন ভূয়া ভোট দিতে না পারে, কেউ যেন জাল ভোট দিতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলার ঝনঝনিয়া মাঠে বিশাল জনসভায় নারী-পুরুষ, নেতা-কর্মী ও সাধারণ জনতার উদ্যেশ্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা যুবকদের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া। কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও সিআইপি মাইনুল ইসলাম সোহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও বার এট ল এর শিক্ষার্থী মো. রবিউল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল ধানের শীষের গণজোয়ার দেখে ভোট বানচালের চেষ্টা করছে। তারা ভূয়া সিল ও ভূয়া ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোট দিবে। আপনারা সজাগ থাকবেন যাতে আমাদের অর্জনকে কেউ চুরি করতে না পারে। সভায় হাজার হাজার নেতা-কর্মী ও নারী পুরুষ স্বত্বস্পূর্তভাবে অংশ নেন। এতে এলাকায় জনসমুদ্রে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!