• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের উ’ত্তেজনা : ধা’ওয়া পা’ল্টা ধাওয়া  ১১ দলীয় জোটের নে’তা’ক’র্মী’দের ওপর হা ম লা হচ্ছে আসিফ মাহমুদ  দেশের ইতিহাসে সবচেয়ে কমবয়সী এমপি হান্নান মাসউস  ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বললেন জামায়াত মেহেরপুরের দুই আসনে জামায়াতের প্রার্থী জয়ী কুষ্টিয়ায় ব্যালট নিয়ে পা”লানোর চে’ষ্টা, যুবকের ৩ বছরের কা রাদণ্ড। তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্ধার করল সেনাবাহিনী একযোগে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনের ৫৯৯টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু।

জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বললেন জামায়াত

notuntimes / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দেশবাসীর উদ্দেশে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়।

জামায়াতের ফেসবুক পোস্টে বলা হয়, প্রিয় দেশবাসী, গতকাল (বৃহস্পতিবার) সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট দেয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

তবে নির্বাচনের ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

এ সময় পোস্টে বলা হয়, আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশাআল্লাহ।

এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হয়। এখন পর্যন্ত পাওয়া বেসরকারি ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়ী হয়েছে। আর জামায়াত জোট পেয়েছে ৫৯টি আসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!